বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮

ভেবে দেখেছো?

ভেবে দেখেছো, পৃথিবীতে কত কবি আছে?
বানিয়ে বানিয়ে কত কথা লিখে,
একটি ঠুনকু স্বীকৃতি জন্য।
কত দুঃখ কষ্ট ধার করে,
শুধু তোমাদের আনন্দ দেয়ার জন্য।

ভেবে দেখেছো পৃথিবীতে কত প্রেমিক আছে?
জীবনভর যুদ্ধ করে কাটিয়ে দেয়, 
শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য।
কোনো কিছুর বিনিময় ছাড়াই কেবলই তোমার কথা ভাবে।

ভেবে দেখেছো পৃথিবীতে কত পাগল আছে?
যারা শুধু বেঁচে থাকে তোমাদের জন্য,
আর অবশেষে মরে গিয়ে জোৎস্না বিলায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন