১৯৮৪ সালে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিয়াজ মোর্শেদ না দেখে এভাবেই দাবা খেলছিলেন তাঁর পেছনের পাঁচ জনের সাথে। এ খুবই হাই স্টান্ডার্ট দাবা প্লেয়াররা এ ধরনের ব্যাতিক্রমী খেলা খেলে থাকে। আমাদের দুর্ভাগ্য যে আমরা প্রতিভাবান নিয়াজ মোর্শেদ কে তাঁর দাবা প্রতিভার পুর্ণাঙ্গ ব্যাবহারের পরিবেশ করে দিতে পারি নাই। না হলে হয়ত এই নিয়াজ মোর্শেদ ভারতের বিশ্বনাথ আনন্দের মত বিশ্বচ্যাম্পিয়ন হতে পারতেন। নিয়াজ যখন গ্রান্ডমাস্টার হন সে সময় দক্ষিন এশিয়ায় আর কেউ গ্রান্ড মাস্টার হতে পারেন নাই। নিয়াজ মোর্শেদই ছিলেন প্রথম গ্রান্ডমাস্টার। দাবাতে ভালো কোন স্পন্সর না পেয়ে নিয়াজ মোর্শেদ শেষ পর্যন্ত বেছে নেন বাঙ্গালির সেই আটপৌড়ে জীবন। সুনিশ্চিত ক্যারিয়ারের কথা ভেবে দাবার চেয়ে লেখা পড়াতেই মন দেন.… এবং আমরা হারাই অসাধারণ এক দাবাড়ুকে…
ছবিটি: Mohammad Lutfar Rahman Binu
সংযুক্তিঃ বর্তমান সময়ের এক নাম্বার প্লেয়ার অনেকেই যাকে মনে করছেন সর্ব কালের সেরা দাবা প্লেয়ার ম্যাগনাস কার্লসেন এর চোখ বেঁধে এক সাথে 3 জন প্লেয়ারের সাথে হওয়া একটি ভিডিও লিঙ্ক দেখুন। আমার কেমন যেন অলৌকিক লাগে। কি অতি সাধারণ ভাবেই একের পর এক চাল দিচ্ছেন কার্লসন..… আমার নিয়াজ মোর্শেদ নিশ্চয় এমন ভাবেই খেলেছিলেন..… আপসোস লাগে আমারা দাবা প্রতিভা পেয়েছিলাম কিন্তু যোগ্য কদর দিতে না পারায় তা অঙ্কুরেই হারিয়ে ফেলি।
লিঙ্ক দ্রষ্টব্যঃ http://youtu.be/xmXwdoRG43U