রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

ভালোবাসার কাটাকুটি


প্রিয়তমা, আমি তোমাকে দেবীর মতন করে ভালবাসতে পারব না। আমার ভালোবাসাতে নোংরামি থাকবে, জড়িয়ে ধরে চুমু খাওয়ার ইচ্ছে জাগবে, খোলা চুলের গন্ধ নিতে ইচ্ছে হবে,বাদামী রঙের চোখের দিকে তাকিয়ে মাতাল হওয়ার খেলা চলবে।

এই অপরাধে যদি তোমার কাছে ক্ষমা চাওয়া লাগে
তবে তোমাকেও যে আমার কাছে ক্ষমা চাইতে হবে।

একদা আমি, আমার স্বপ্ন দিয়ে পেজ ভর্তি করে গদ্য লিখতাম,ছোট এক শিশির ফোঁটা কে চাঁদের মত করে তৈরি করতাম। আমার গল্পে প্রাণ থাকত, গল্প শেষে হেসে উঠে স্ক্রিনের সামনে বসে থাকা ছেলে/মেয়ে টা বলত "সামি, শালা জোকার একটা।"

আজ আমি,তোমার জন্যে কাব্য প্রেমী।
হিমু,মিসিরের কিংবা ঐ কিশোর উপন্যাস গুলোর মত সাবলীল ভাষায় লেখা সাহিত্য ছেড়ে গীতাঞ্জলী আর বনলতা সেন পড়ি। রাগ করে আমার গদ্যরা ছেড়ে যাচ্ছে আমাকে আস্তে আস্তে করে।

তবুও আমি ভালোবাসি, তোমাকেই ভালোবাসি।
গদ্য ছেড়ে পদ্য ধরছি, ছেঁচড়ার মত ভালবাসছি।
তোমার জন্যে তো আমার ব্যক্তিত্ব টাও আজকাল বিসর্জন দিতে বসেছি।

তবে কি দরকার মিছে এই দোষারোপের ?
হিসাব এইবার সহজ হোক ,ভালোবাসা ভালোবাসাকে কাটাকুটি করুক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন