রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

প্রেয়সীর জ্বরে

তোমার জ্বর ছোঁয়াচে হয়ে আসুক আমার কাছে,
যেমনি ছিলাম জোছনা বিলাসে কিংবা বৃষ্টির মাঝে,
আমি গাল ছোঁয়াবো, তুমি কপাল ছোঁয়াবে সন্ধ্যা সাঁঝে।
তোমার মতো আমার কবিতারাও জ্বরে জর্জরিত হয়,
ঘোরে আমার নাম জপে, আমারো হোক ঈশ্বর সহায়,
তোমার হয়ে চোখগুলোও আজ দৃষ্টি ঘোলা হতে চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন