রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

তুমিই সমাজের শ্রেষ্ঠ মানব

মধ্যবিত্ত তিন প্রকার। উচ্চ, মধ্য এবং নিম্ন মধ্যবিত্ত। এর মাঝে মধ্য মধ্যবিত্ত হওয়া অনেক যন্ত্রণার। এই শ্রেণীর মধ্যবিত্ত সব কাজ সহজে করতে পারেনা। যে কোন কাজ করতে গেলে ১০ বার ভাবে, খুব ভীতু টাইপের হয়, সব সময় চিন্তা করে এই কাজটি করতে গেলে সমাজ কি আমাকে খারাপ বলবে? কিন্তু অন্য শ্রেণীর মানুষ যে কোন কাজ খুব সহজেই করে ফেলে, অত চিন্তা ভাবনা করেনা। বাস্তব জীবনে আসলে মানুষ সব কথা মনে রাখে না। এক সময় সবই ভুলে যায়। যে মহিলা অনস্ক্রিনে পাতলা শাড়ী পরে শরীর দেখাত সেই মহিলাই কোন এক সময় বোরকা পড়া শুরু করে, মানুষ তখন সেই পাতলা শাড়ির কথা ভুলে যায়। আমরা আওয়ামী লীগ এর দুর্নীতির কথা ভুলে বিএনপিকে আবার বিএনপির দুর্নীতির কথা ভুলে আওয়ামী লীগকে ভোট দিই। পাশের ফ্ল্যাটের যে পুরুষ মানুষটি প্রতি নিয়ত বউকে পেটাতো হজ করে আসার পরে তার পেটানোর কথা ভুলে যাই। যে ছেলে দুপুরে প্রেমিকাকে নিয়ে রুম ডেটিং করে আছর এর নামাজ পড়ে তখন আমরা ভুলে যাই সে রুম ডেটিং করেছিল। যে লেখক কন্যার বান্ধবিকে বিয়ে করে নীতি কথা বলে আমরা তার অতীত ভুলে যাই। যে এরশাদ একের পর এক নারী কেলেঙ্কারী করে বিসমিল্লাহ বলে আমরা তার কথা ভুলে যাই। যে নিজামীরা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করে, তাদের সাদা দাড়ি দেখে আমরা অতীত ভুলে যাই। আমরা ভুলে যাই ক্লিনটন মনীকার কথা, ভুলে গিয়ে ক্লিনটন এর নীতি কথা শোনার জন্য হাজার হাজার ডলার খরচ করি। যে হুজুর মসজিদের পড়তে আসা কোন বাচ্চা ছেলে, মেয়ের শরীরে হাত দেয় কোন একদিন তার সুরেলা তেলাওয়াতে অতীত ভুলে যাই। আসলে ভুলে যাওয়া আমাদের স্বভাব। তাই অত ভেবে টেবে কিছু হবেনা, যা মনে হয় তাই করুন। মানুষ দুই দিন লাফালাফি করবে এক সময় ভুলে গিয়ে আপনাকে সমাজের শ্রেষ্ট মানবে পরিণত করবে। বরং আপনিই সারা জীবন ভাল কাজ করে ভুল বসত খুব ক্ষুদ্র একটি খারাপ কাজ করে ফেললেন সেই সমাজ আপনাকে এক মুহুর্তে সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষে পরিণত করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন