শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

তোমায় পাবার অজুহাত

বন্ধুত্বের উৎসবে বন্ধুই কি আছি!
নাকি আদি গঙ্গায় ভাসছি?
ভূতে আমি বিশ্বাসী না,
তবুও ধরতে বাজি রাজি
তোমায় পাবার অজুহাতে হারি আমি রোজই।

যতবার বলেছি তোমায় ভালোবাসি
বলতে চেয়ে থমকে গেছি তারও অনেক বেশী;
কুয়াশাতে হাটবো বলে ধোঁয়া খুঁজে ফিরি।

চোখে চোখ রাখতে গেলে আমি নাটাই ছেড়া ঘুড়ি,
খুব গোপনে তোমার হাতটাই ধরি,
সন্তরণে মাঝি আমি তুমিই লিলাবতী,
কপাট বিহীন ঘর সাজাবো সপ্ন ফেরি করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন