কেউ যদি একটা জানালা খুলে দেয়, অজানা
কোথাওনা, সময় নেই, সেখানে আরো একজন
তাকে দিয়ে এটি করাচ্ছে।
কবরখানার ইতিহাস বিচার করে, নক্ষত্রেরাও
রাজার মুকুট দেখে।
ওরা বলে-
সাতটি রঙের ভেতর আলোর পৃথিবী ধরে রেখেও
চাঁদ আর নক্ষত্র শুধু একটি ছোট বৃত্ত মাত্র,
এই ক্ষুদ্র কামনা মৃত্যুগামীদের জন্য নয়-
তবু বড় নক্ষত্ররেরা এই নিশ্চুপতায় পরোয়া করে না
এদের মধ্যে নিচু যে, সে এর ভার তুলে নেয়
আর তোমার চোখের ভেতর বসে থাকা সেবক
কিছুক্ষণের জন্য ইস্ত্রি করা থেকে বিরত থাকতে চায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন