শহরে মেসে বাস করা ছেলেদের জীবন অনেকটা রবিনসন ক্রুসোর মত হয়। এদের জীবনের প্রথম এবং প্রধান চিন্তা হয় ' পরের বেলা রান্না হবে তো? খালা আসবে তো? রান্না হলেও সেটাকি খাওয়ার যোগ্য হবে'
এরা প্রত্যেকেই বাবা মায়ের আদরের সন্তান। জীবনের তাগিদে মায়ের কোল ছেড়ে দূরের শহরে আসা। খেতে বসে খালাদের হাতের জঘন্যতম তরকারী দেখে মনে পড়ে মায়ের হাতের অমৃতের কথা। চোখের কোণায় একটু জল জমলেও ঠিকি পানি দিয়ে গিলে খেয়ে নেয়। কাউকে বুঝতে দেয় না। মা ফোন করে চিন্তিত সুরে জিজ্ঞেস করে
- কিরে তোর গলা শুকনো শুনাচ্ছে কেন বাবা
- না মা এমনি
- বুয়া রান্না ঠিকমত করে তো
- হাঁ মা, একদম ফার্স্টক্লাস
মেসে বাস করা ছেলেদের জীবনে ব্রেকফার্স্ট বলে কোন জিনিস থাকেনা। দশটা এগারোটায় ঘুম ভাঙ্গে। মুখের কোণায় টুথব্রাশটা গুজে বাসার সামনের দোকানে চা সিগারেট দিয়ে সকালের নাস্তাটা করে নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন